নাটোর- ২ আসনে নৌকার প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এমপি শিমুল
নাটোর প্রতিনিধি-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। মঙ্গলবার সকাল
সাড়ে ১১টার দিকে শহরের একটি রেস্তোরায় জেলা শহরের সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। পরে সভায় উপস্থিত সকলে মুক্ত আলোচনায় অংশ নেন। নির্বাচনী ইশতেহারে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নাটোর জেলা সদরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম পরিপূর্ণ বাস্তবায়ন, ২৫০ শয্যা বিশিষ্ট নাটোর সদর আধুনিক হাসপাতালকে মেডিকেল কলেজে রুপান্তর, নারদ নদ পুনঃখনন ও
সৌন্দর্য্যবর্ধন, শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামকে আন্তর্জাতিকমানের ষ্টেডিয়ামে রুপান্তর, গ্যাস সংযোগ, সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়ীয়া ভেষজ পল্লীতে বিশেষ হিমাগার স্থাপনসহ আনুষাঙ্গিক উন্নয়ন, কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা সাপেক্ষে উত্তরাগণভবনের সামনে পর্যটকদের আকৃষ্ট করতে উন্নত, আধুনিক,
নান্দনিক মানের ফাইভস্টার হোটেল ও মোটেল নির্মাণসহ ২০ দফা ইশতেহার উল্লেখ করেন। এসময় গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































